রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনে অভিযান চালিয়ে ৫টি তাঁজা ককটেইলসহ নাঈম খান (২৪)
এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। পরে ককটেলগুলো ধ্বংস করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
তিনি জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় রোববার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে জুরাইনের হাবিবুল্লাহ সুপার মার্কেটের এলাকা থেকে নাঈম খান (২৪) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো ধ্বংস করে।
তিনি আর জানান, ধ্বংসকৃত ককটেলের আলামতসহ গ্রেপ্তারকৃত যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।