রাজধানীর ডেমরায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস জানিয়েছে, আমুলিয়া মডেল টাউনের একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে। ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে। সাহায্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট যাচ্ছে।