ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বুড়িগঙ্গা নদীর তাওয়াপট্রি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক মৃর্ধা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  পরে উপস্থিত লোকজন মরদেহ শনাক্তে ব্যর্থ হলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পড়নে একটি ট্রাউজার ও টিশার্ট পরিহিত ছিল। লাশটি চার- পাঁচ দিন আগের হওয়ায় শরীরের চামরায় পচন ধরেছে।  গায়ে কোন আঘাতের চিহ্ন দেখে যায়নি।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে বলে জানান তিনি।