ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া বাগানবাড়ি এলাকার বাসিন্দা আলী আশরাফ নামে এক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পেয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, আলী আশরাফ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

📞 যোগাযোগ: 01674-348277

পরিবারের সদস্যরা জানান, “আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কেউ তার সন্ধান পেলে দয়া করে দ্রুত জানাবেন।”