নব্বই দশক থেকে বিংশ শতাব্দীর শুরুর সময়ের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয় জেনিফার লোপজকে। হলিউডে লাতিন পপ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব দেওয়া হয়। এক সময় জেনিফারের গ্ল্যামার ও আবেদনময়ী উপস্থাপনায় বুঁদ ছিল ষোলো থেকে ষাট বয়সীরাও। সেই জেলোকে এবার কটাক্ষের শিকার হতে হলো নিজেরই প্রিয় জায়গা নিউইয়র্কে।গত বুধবার (১৩ মে) নিউইয়র্ক সিটির ব্যস্ত সড়কের সামনে একজন ‘ডিভা’র মতো আচরণের জন্য জেনিফার লোপেজ ইন্টারনেটে উপহাসের শিকার হন। ভক্তরা ভালোবেসে এক সময় তাকে সংক্ষেপে জেলো বলে ডাকতেন।

jelo

নিউইয়র্কে হোটেলের লবিতে দাঁড়িয়ে আছেন জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

জেনিফার লোপেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে ৫৬ বছর বয়সী ‘হাসলার্স’ অভিনেত্রীকে ফোর সিজনস হোটেলের লবিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি হোটেলের অতিথিদের পথ ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করছেন। পাপারাজ্জিরা যেন তার একটি ভালো ছবি তুলতে পারে সেজন্য অপেক্ষা করছিলেন। সূত্র: হলিউড রিপোর্টার

জায়গা ফাঁকা হলে তিনি লবি থেকে বেরিয়ে আসেন। এ সময় ‘অন দ্য ফ্লোর’ খ্যাত এই শিল্পী তার অপেক্ষারত গাড়িতে ওঠার আগে ক্যামেরার দিকে হাত নাড়েন এবং হাসেন। লোপেজের তারকাসুলভ এই আচরণ নিয়ে নেটিজেনরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। রুচিশীল পোশাক পরায় অনেকের প্রশংসা পেলেও গায়িকার স্থির ভঙ্গিমা নিয়ে অনেকেই উপহাস করেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন মন্তব্য করেন, ‘সে তো মার্ভেলের কোনো খলনায়কের মতো দাঁড়িয়ে আছে।’ আরেকজন বলেন, ‘ডিভা না সেজে হেঁটে গাড়িটার দিকে যাও।’

তৃতীয় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সে নিজেকে নিয়ে সত্যিই খুব অহংকারী। হাহাহা— মেয়ে, পৃথিবী দুভাগ হয়ে তোমাকেও অন্য সবার মতোই দ্রুত গিলে ফেলতে পারে।’ ‘একজন ডিভা সবসময় রানওয়ে খালি হওয়ার জন্য অপেক্ষা করেন’—এমন মন্তব্যও করেন এক নেটিজেন।

এক সময়ের বিশ্বমাতানো সংগীতশিল্পীকে নিয়ে কটাক্ষ মেনে নিতে পারেননি অনেক ভক্ত।