ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
আজ বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন। তিনি জানান, গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাগির (২৯), ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সদস্য ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন রকি (৩৮), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়দীপ দাস (১৯), এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উপ-সম্পাদক আকাশ (২৯)।
পুলিশ সুত্রে বলছে, তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলার তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।