রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক পথ হারানো শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি নিজের নাম হামযা এবং তার মায়ের নাম বন্যা বলে জানিয়েছে।

শিশুটির ভাষ্যমতে, তাদের বাসা কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায়। তবে সে তার পরিবারের অন্য কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে কামরাঙ্গীরচর এলাকায় পাওয়া যায়। বর্তমানে সে কামরাঙ্গীরচর হুজুরপাড়া পাকিস্তান মসজিদে নিরাপদে রয়েছে।

শিশুটির অভিভাবক বা স্বজনদের সন্ধান পেতে স্থানীয়রা সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ শিশুটিকে চিনে থাকলে অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: 01963-534772