‘এইচ’ গ্রুপ থেকে পরের ম্যাচে লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে ইরান ও বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
২২ জুন ২০২৬, ০১:৩০ এএম
অফসাইডে ইরানের গোল বাতিল

২৪ মিনিটে কৌশল্লী ফ্রি–কিকে বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক গোল আদায় করেছিল ইরান। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল।
২২ জুন ২০২৬, ০১:২৩ এএম
কোর্তোয়া বাঁচালেন বেলজিয়ামকে

কর্ণার কিক থেকে বক্সের ভিতর জটলার সৃষ্টি হয়, সেখান থেকে ইরানের খেলোয়াড় শট নিলে কোর্তোয়ার ওয়ার্ল্ড ক্লাস সেভে রক্ষা পায় বেলজিয়াম।
২২ জুন ২০২৬, ০১:০৭ এএম
হলুদ কার্ড খেলেন লুকাকু

ম্যাচের শুরুতেই ইরানের গোলকিপারকে ফাউল করে হলুদ কার্ড খেলেন লুকাকু।
২২ জুন ২০২৬, ০১:০৩ এএম
ইরান-বেলজিয়াম লড়াই শুরু
গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচই ড্র হয়েছে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে এখন বেলজিয়ামের জন্য জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের জন্য সবচেয়ে জরুরি।