রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে  শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুককে’ গ্রেপ্তার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন-২ (এসআরবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বসিলায় এসআরবি-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, ফারুক দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে রাজধানী ও আশপাশের এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।