পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী ১৭ মে শনিবার এবং ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা রয়েছে প্রজ্ঞাপনে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।