ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এবং বরিশাল-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগরের ৩০টি সিটি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম।
সভায় আগাম নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ, প্রচারণা কার্যক্রম জোরদার এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।