আজ সন্ধ্যা ৭ টার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত ঐ শিশুর নাম ইসমাইল হোসেন (৯)।

নিহত শিশু ইসমাইলের বাবার নাম সজীব বেপারি। ৭ নং বদরপুর ওয়ার্ড এর বাসিন্দা সে।

প্রতিবেশীর সুত্রে জানা যায়, চরবউডুবা থেকে কিছু মালামাল নিয়ে অটোতে করে দাদা খোরশেদ আলম বেপারীর সঙ্গে বাড়ির উদ্দেশ্য আসতেছিল শিশু ইসমাইল।

এরপর পথিমধ্যে, চড়বউ ডুবা ও বদরপুর এর মাঝামাঝি জায়গায় আসলে সড়কের বেহাল অবস্থা থাকায় পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অটো রিকশাটি।

পাশেই ছিল ডোবা, অটোতে থাকা শিশু ইসমাঈল ছিটকে পড়ে যায় সেই ডোবায়। এরপর উল্টে যাওয়া অটো শিশু ইসমাইল এর গায়ের উপর পড়ে। ফলে চাপা পড়ে পানিয়ে ডুবে যায় শিশু ইসমাইল।

পরে স্থানীয়দের প্রচেষ্টায়, উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে অনেক দেরী হয় যায়। বাঁচানো যায়নি শিশু ইসমাইলকে। চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিশু ইসমাইলকে হারিয়ে শোকাহত পুরো পরিবার। শোকের ছায়া নেমে এসেছে পুরো বদরপুর এলাকায়। পাড়াপ্রতিবেশি সহ সকলের হৃদয় ছুয়ে গেছে শিশু ইসমাইলের মৃত্যুর ঘটনা।