আগামীকাল ট্র্যাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। দেশে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

দুপুরে জেলা পুলিশ লাইন্সে এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রী ফেয়ার উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে।

দেশে এখন সবাই নির্বাচনমুখি জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষ জনক পরিস্থিতি বলে দাবী করেন তিনি।