সাব্বির, জাবি প্রতিনিধি: 
আজ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতি নির্বাচন ২০২৬-২০২৭। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের নির্বাচনে কর্মকর্তাদের ‘সভাপতি’ পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সভাপতি পদে বিএনপি মনোনীত প্যানেল থেকে লড়ছেন শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন এবং রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. আঃ রহমান। একই পদে দুই বিএনপি প্রার্থীর উপস্থিতি নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ তৈরি করেছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে রয়েছেন: প্রধান নির্বাচন কমিশনার: ড. মোহাম্মদ মহিউদ্দিন (ভারপ্রাপ্ত পরিচালক, জনসংযোগ)। কমিশনার: আবু তালেব (ডেপুটি রেজিস্ট্রার)। সদস্য সচিব: কামরুল ইসলাম ও আলাউদ্দিন মোল্লা।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন—মো. আক্তারুজ্জামান, আমিনা লায়লা কাউকাব এবং মোহাম্মদ সেলিম মিয়া। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাজিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরা হলেন: সহ-সভাপতি: মো. আবুল কাশেম ও মো. শরিফুল ইসলাম। কোষাধ্যক্ষ: মো. খোকন মিয়া ও মো. শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়া ও মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রচার সম্পাদক: মো. মনিরুজ্জামান ও মো. সামছুল আলম তালুকদার।

সমিতির কার্যকরী পরিষদের সদস্য পদের ১০টি আসনের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— আবদুল মান্নান, মোহাম্মদ আবদুল হান্নান, মুহাম্মদ আবু হানিফ, আবু সোহেল মোহাম্মদ শফিক, মো. ইয়ার হোসেন, মো. কামরুল হাসান, খাইরুল ইসলাম, পারভীন আক্তার, বেগম নাছরীন, বৃহস্পতি চার্বাক, মনোয়ারা খানম, মামুন হাসান, মো. মহাসীন আলম, রফিকুল ইসলাম এবং মো. হেলাল উদ্দিন।

নির্বাচন কমিশনসুত্রে জানা গেছে, নির্বাচন কমিশন একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। কর্মকর্তাদের দাবি, নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধিতে ও কর্মকর্তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।