ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোজাম্মেল হাওলাদার (৫৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার রাত পৌনে ২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ায় হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

কারারক্ষী ফুয়াদ জানান, মোজাম্মেল হাওলাদার কেন্দ্রীয় কারাগারের হাজতি হিসেবে ছিলেন (হাজতি নম্বর ৫২৭২৫/২৫)। তার বাবার নাম হাতেম আলী হাওলাদার। মোজাম্মেল হাওলাদার কারাগারে ছিলেন কী মামলায় এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।