আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে এই আসনে এখন ত্রিমুখী লড়াইয়ের জোর সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব সমীকরণ পাল্টে দিয়ে বড় ধরনের চমক দেখাতে পারেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী মুফতি বদরুর রেজা সেলিম।
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন আলোচিত প্রার্থী, ড. রেজা কিবরিয়া ধানের শীষ বিএনপি মনোনীত এই হেভিওয়েট প্রার্থী তার আভিজাত্য এবং দলীয় ভোটব্যাংক নিয়ে শক্ত অবস্থানে আছেন। তবে দলীয় অভ্যন্তরীণ কিছু কোন্দল তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
শেখ সুজাত মিয়া বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। দীর্ঘদিনের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং সহমর্মী ভোটারদের কাজে লাগিয়ে তিনি মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার চেষ্টা করছেন। এমনকি জনমূখে শুনা যায় বিএনপি দলীয় ভোটে ও ভাগ বসাবেন ঘোড়া প্রতীকে শেখ সুজাত।
মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তার একটি নির্দিষ্ট ভোটব্যাংক এবং ধর্মীয় ভোট এই আসনে বড় প্রভাব ফেলতে পারে। তার কিছু অনলাইনে আলোচ্য বিষয় নিয়ে ও রয়েছে জনগনের দ্বিধাবোধ।
সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুফতি বদরুর রেজা সেলিম। স্থানীয় বিশ্লেষকদের মতে, ড. রেজা কিবরিয়া এবং শেখ সুজাত মিয়ার মধ্যে ভোট কাটাকাটি হলে তার সরাসরি সুবিধা পেতে পারেন বদরুর রেজা। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শক্তিশালী সাংগঠনিক অবস্থান এবং সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ায় ‘চেয়ার’ প্রতীক নিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, নবীগঞ্জ-বাহুবলের সাধারণ মানুষ যদি গতানুগতিক ধারার বাইরে ভোট দেন, তবে বদরুর রেজাই হতে পারেন এই আসনের সবচেয়ে বড় ‘সারপ্রাইজ’।
আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুফতি বদরুর রেজা সেলিম। স্থানীয়রা বলছেন, বড় দলগুলোর প্রার্থীর বাইরে একটি স্বচ্ছ ইমেজ নিয়ে তিনি ভোটারদের নজর কাড়ছেন। বিশেষ করে তরুণ ভোটার এবং পরিবর্তনকামী মানুষের কাছে ‘চেয়ার’ প্রতীকটি জনপ্রিয় হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধানের শীষ ও ঘোড়া প্রতীকের মধ্যে ভোট ভাগাভাগি হলে সেই সুযোগে বদরুর রেজা সেলিম বড় কোনো চমক দেখিয়ে বাজিমাত করতে পারেন।
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ের মাঝে তারা একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিনিধি খুঁজছেন। সেই হিসেবে বদরুর রেজার পক্ষে একটি নীরব ভোট বিপ্লব ঘটার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ।
শেষ পর্যন্ত ধানের শীষের ঐতিহ্য, ঘোড়া প্রতীকের ব্যক্তি ইমেজ,রিকশা প্রতীক নাকি চেয়ার প্রতীকের নতুন চমক—কার জয় হয়, তা দেখতে মুখিয়ে আছে হবিগঞ্জবাসী।