মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে নূর মোহাম্মদ নূরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। 

শনিবার চুনকুটিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ট্রাস্টের কার্যক্রম। চুনকুটিয়া বউ বাজার নুরু চেয়ারম্যান বাড়িতে অনুষ্ঠিত হয়,  নূর মোহাম্মদ নূরু মিয়া ওয়েলফেয়ার  ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি নিপুম রায় এবং ব্যবসায়ী মোহাম্মদ হানিফ।

সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা নূর নাহার। ট্রাস্টের সদস্যদের মধ্যে ছিলেন শেখ ইশতিয়াক আহমেদ, শেখ ইফাজ আহমেদ,নাফিসা সানজিদা, ফারিশা নাজনীন ও মহিউদ্দিন মাহিম।

বক্তারা বলেন, এই ট্রাস্ট শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।