ঢাকা-২ ও ঢাকা-৩ সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠে নেমেছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ (০৮ ফেব্রুয়ারী ) রবিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ম্যাজিস্ট্রেটরা দুই আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। প্রার্থীদের প্রচারণা, পোস্টার-ব্যানার ব্যবহার, সভা-সমাবেশ এবং ভোটারদের নিরাপত্তা বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা ২ সংসদীয় আসনে আচরণ বিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, “নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।”

স্থানীয় ভোটারদের মাঝেও প্রশাসনের এই তৎপরতায় স্বস্তি দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।