ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন।

এর মধ্যে ১৪২টি কেন্দ্রে ভোট দিয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৯২৪ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৭২৬টি ভোট। এসব কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট।

অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।