রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আগুন লেগেছে। বাজারের কাঠের দোকানসহ আরও কিছু স্থাপনায় আগুন দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক পৌনে দশটার দিকে বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
পরে রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।