বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঢাকার কেরানীগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়ের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। প্রার্থনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

বাঘৈর নগর দুর্গা মন্দিরের সভাপতি পলাশ শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া, যুবদল নেতা মাহবুব কাজল, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল মিয়া, রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।