জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬ সেশনের সভাপতি হিসেবে মো. রাকিবুল হক (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৪৯তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বিপ্লব হোসেন (রসায়ন বিভাগ, ৪৯তম ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের বিদায়ী সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন (নীরব) ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। একইসঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার শিক্ষার্থীদের কল্যাণে পুরোদমে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সভাপতি মো. রাকিবুল হক বলেন, “আমাদের মূল লক্ষ্য জাবিতে মানিকগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুসংহত প্ল্যাটফর্ম তৈরি করা। নবীনদের আবাসন ও শিক্ষা সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশেও আমরা সচেষ্ট থাকব।”
খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের কল্যাণে পুরোদমে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।