দুজনকে কুপিয়ে জখম নগদ টাকাসহ ৮ লাখ টাকার মালামাল লুট
(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শাফিন আহমেদ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষর ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে আহত করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
সোমবার রাত ১টার দিকে শ্রীনগর উপজেলা উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান , রাত ১ টার দিকে ওই গ্রামের ইতালি প্রবাসী মোশারফ এর বাড়িতে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এসময় বিল্ডিং এর কলাপসিবলে গেটের তালা ভেঙে ডাকাত দল ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা, তিন ভরি ওজনের স্বর্ণালংকার সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে। ডাকাতির কাজে বাধা দেওয়ায় ওই বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক ও তার ছেলের রোমান মিয়া কে ডাকাতটা কুপিয়ে জখম করে। বাড়ির লোকজনদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। বিষয়টি নিয়ে কাজ চলছে।