• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

এক রাতে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

যশোরে এক রাতে দুই নারীকে ধর্ষণের অভিযোগে রকি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ জুন) মধ্যরাতে ঘটনার পরপরই অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার বাসিন্দা। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক নারী ও তার ননদের কিশোরী মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই নারীর স্বামী তখন বাইরে থাকার সুযোগে কৌশলে ঘরে ঢোকেন রকি। অন্ধকারে প্রথমে ঘুমন্ত ওই নারীকে ধর্ষণ করেন। ভুক্তভোগী জেগে উঠে বিষয়টি টের পেলে তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখান রকি। এরপর ওই নারীর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে পালিয়ে যান রকি।

ঘটনাটি জানার পর ভুক্তভোগী নারীর স্বামীসহ পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় যোগাযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ গভীর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ভুক্তভোগী দুজনকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুপুরের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...