• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ চিকিৎসক ভাইয়ের এনভি নিউজ ২৪ এ সংবাদ প্রকাশের পর ঝিলমিল হাসপাতালে তদন্ত কমিটির পরিদর্শন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, এসআই ও এএসআই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হোন ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ পদত্যাগ করলেন ভারতের মন্ত্রী কলকাতায় পুলিশ-বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার পৌর বাপ্তা এলাকার বজলুর রহমানের ছেলে মো. পারভেজ (৩১) এবং কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ইসহাক বাবুর্চির ছেলে মো. সুমন হোসেন (২২)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে পারভেজ ও সুমনকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ছুরি, একটি তলোয়ার, পাঁচটি চাপাতি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...