• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রকল্পের সি-ব্লকের ২ নম্বর সড়কের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও সিআইডির সংশ্লিষ্ট দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, রাতে ওই কিশোরীকে ভবন থেকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ, পিবিআই ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...