• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর দুপুরে তারানগর ইউনিয়নের কাঠাতুলি গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় সোমবার মামলা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস।

 

অভিযুক্ত নজরুল ইসলাম (৬০) তারানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত।

 

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে শিশুটি বড়ই পাড়তে গিয়ে পেটে চাপ অনুভব করায় পাশের একটি বাড়ির বাথরুমে যায়। এ সময় নজরুল ইসলাম তাকে অনুসরণ করে গোসলখানায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকার শুনে ওই বাড়ির এক নারী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তখন শিশুটির পরনের পায়জামায় রক্তের দাগ ছিল বলে দাবি করা হয়েছে।

 

সাফায়েত ঢালি নামে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে ওই নারীকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। শিশুটিকেও ভয়ভীতি দেখানো এবং কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া শিশুটির পরিবারের ওপর অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চাপ দেওয়া হচ্ছিল। এমনকি ৩০ শতাংশ জমি লিখে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে তিনি জানান।

 

পরে স্থানীয় কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে সাফায়েত ঢালি ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিবার ও শিশুটির সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় কয়েকজন মুরব্বি বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটিকে নিয়ে থানায় যান তিনি।

 

সাফায়েত ঢালি বলেন, একটি শিশুর সঙ্গে এমন অপরাধ টাকা-পয়সার বিনিময়ে মীমাংসা হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকলেও তা তাকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। আমরা শিশুটির নিরাপত্তা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...