• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হবে : নাহিদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস রোডে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। নরসিংদী- ২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে এ জনসভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জনসভায় নাহিদ ইসলাম বলেন, মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে চলমান দুর্বৃত্ত ও দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে। গত ৫০ বছরে আপনারা রাজনীতি দেখেছেন। আপনারা এদেশে লুটপাটে রাজনীতি দেখেছেন। আওয়ামী লীগ-বিএনপি দুই দলের রাজনীতিই দেখেছেন। আমরা একটি পরিবর্তন দেখতে চাই।
তিনি দাবি করেন, ১১ দলীয় জোটে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। তারা সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনারা ১১ দলীয় জোটের সঙ্গে থাকুন।
এসময় জেলা এনসিপির সদস্য সচিব আওলাত হোসেন জনি, নরসিংদী জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন  রিফাত, পলাশ উপজেলার আহ্বায়ক আল- হাসিব ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ, পলাশ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...