• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসনে শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ৩ কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালালকে কারাদণ্ড ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

গাড়িচাপায় পেট্রোল পাম্পকর্মীকে হত্যার অভিযোগ, যুবদল নেতা আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চ‌লে যাওয়ার সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের বিরুদ্ধে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন গা‌ড়ির মা‌লিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন ও তার গা‌ড়িচালক কামাল হো‌সেন।
নিহত পেট্রোল পাম্পের কর্মচারী নিহত রিপন সাহা (৩২)। তিনি খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি কালো রঙের পাজেরো জিপে তেল নেওয়ার পর টাকা না দিয়েই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা ক‌রে। সে সময় রিপন গাড়ির ‌সঙ্গে দৌ‌ড়ে গে‌লে তাকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি খোন্দকার জিয়াউর রহমান আরও জানান, ঘটনার পর শুক্রবার দুপুরে পুলিশ অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...