• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

‘চাঁদাবাজি-সিন্ডিকেট করলে আমাদেরও ভোট দিতে হবে না’

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, একটু চিন্তা করুন, বিগত দেড় বছরে পঞ্চগড়ে কোন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, সিন্ডিকেট ও হুমকির রাজনীতি করেছে। যদি এনসিপি বা জামায়াতের কর্মীরা এমন কিছু করে থাকে, আমাদেরও ভোট দেওয়ার দরকার নেই। আর যদি অন্য কেউ করে থাকে, তবে তাদের বয়কট করুন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির সংলগ্ন এলাকায় এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ সেই পক্ষকেই বেছে নেবে, যেখানে ভোট দিলে কোনো জুলুম ও অত্যাচার হবে না। আমি একবারও বলব না, আমাকেই ভোট দেন। তবে আপনারা বিবেচনা করবেন কোন মার্কায় ভোট দিলে আপনাদের সম্মান রক্ষা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর মানুষ কি সম্মানের সাথে বাঁচবে নাকি আবারও জিম্মি হবে? এবারের ভোট তা নির্ধারণ করবে। একজন এমপি বা মন্ত্রী সাধারণত জেলার বাইরে থাকেন। কিন্তু আপনাদের সারাক্ষণ থাকতে হয় স্থানীয় নেতাকর্মীদের সাথে। নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ভালো, সেখানেই ভোট দেওয়া উচিত।
পথসভায় ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...