• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে, মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-এদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,সেই স্বৈরাচার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে এদেশের জনগণ সহ্য করবে না। ২০২৪ সালের ৫ই আগস্ট যেরকম বিতাড়িত হয়েছিল তারাও আবার বিতাড়িত হবে।
তিনি বলেন,আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না,তাই আসুন আমাদের বাস্তবে,পরিবারে, সমাজে,রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।তিনি আরও বলেন,হিন্দুদেরকে সংখ্যালঘু বলা ঠিক হবেনা,একজন মুসলমান যেমন এদেশের জন্মগতভাবে নাগরিক,তেমনি একজন হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টানও জন্মগতভাবে এদেশের নাগরিক,একজন মুসলমান যেমন নাগরিক অধিকার পাবে,তেমনি একজন অমুসলিমও সমানভাবে নাগর অধিকার পাবে।
রবিবার (০৮ ফেব্রুয়ারী) বিকাল ৪:৩০ টায় আনুলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত বিছট নিউ মডেল হাইস্কুল মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন আমীর মাওঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আঃ রশিদ ও মাওঃ আয়ুব আলীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল,শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা,সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান,আনুলিয়া চেয়ারম্যান প্রার্থী মাওঃ শহিদুল ইসলাম,খাজরা সেক্রেটারী মাওঃ আঃ রশিদ,সাবেক শিবির নেতা মাগফুর রহমান,গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...