• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩০ হাজার টাকার বিরোধে প্রেমিকের হাতে খুন কিশোরী তানজিলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার রানা ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান সওজের মাস্টাররোল ড্রাইভার নাসিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগ কেরানীগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় অটোরিকশা চালক আহত, চালক আটক কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় অটোচালকের মৃত্যু সিলেটে টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’ এভারকেয়ার হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ চিকিৎসক ভাইয়ের এনভি নিউজ ২৪ এ সংবাদ প্রকাশের পর ঝিলমিল হাসপাতালে তদন্ত কমিটির পরিদর্শন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি, এসআই ও এএসআই দক্ষিণ কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করতে গেলে পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার স্বজনরা।

বুধবার (১০ জুন) সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় সাবেক কাউন্সিলার সিরাজ মণ্ডলের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম হিমেল (২১)। সে এসও রোড এলাকার সালাউদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুটির মা ও স্বজনরা জানায়, অভিযুক্ত হিমেল ও শিশুটির পরিবার এসও রোড এলাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকে। হিমেল একজন মাদকাসক্ত। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আমার মেয়ে আতঙ্কিত অবস্থায় বাসার দিকে দৌড়ে আসে এবং হিমেলের বিরুদ্ধে অভিযোগ জানায়। পরে ৯৯৯ এ কল করে ঘটনাটি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে গেলে তার স্বজনেরা জড়ো হয়ে আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য থাকার সুবাদে হামলা করতে সক্ষম হননি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। অভিযুক্ত হিমেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...