• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে বালিশচাপা দিয়ে স্ত্রী লিপি আক্তারকে (৪০) হত্যার অভিযোগে স্বামী মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মে) ভোরে গাজীপুরের ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন লিপি আক্তার। গত ২৯ মে সকালে তার মেয়ে বাসায় গিয়ে খাটের ওপর মায়ের মরদেহ দেখতে পান। পরে এ ঘটনায় বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী মো. সুমনকে শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন র‍্যাবকে জানান, লিপি আক্তার তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার রাতে তিনি স্ত্রীর বাসায় অবস্থান করছিলেন। ভোরের দিকে মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তিনি বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা করেন বলে স্বীকার করেন।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর সুমন আত্মগোপনে চলে যান। পরে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...