• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ভোলা-১ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, গোলাম নবীর মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিকেল পাঁচটার দিকে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

আন্দালিব রহমান পার্থ এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তৎকালীন সরকারের বিরুদ্ধে তাঁর সরব ও প্রতিবাদী বক্তব্য দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবারের নির্বাচনেও তাঁকে ঘিরে জোটের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বর্তমানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...