• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

সিলেটে মাজার জিয়ারত করতে আসা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‌্যাব-৯ জানায়, অভিযোগকারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য সিলেটের আসেন।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সোমবার (১১ মে) রাতের দিকে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু সিএনজিচালিত অটোরিকশা চালক মিলে ওই নারীকে আটক করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

ঘটনার পর সকালে ওই নারী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব-৯ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। অভিযানে একটি অটোরিকশা ও একটি ছুরি জব্দ করা হয় বলে জানায় র‌্যাব-৯। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‌্যাব।

র‌্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন অটোরিকশা চালককে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...