• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসনে শিয়ালের আতঙ্ক, কামড়ে আহত ৩ কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালালকে কারাদণ্ড ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

মেহেন্দিগঞ্জ কালাবদর নদীতে জেলেদের সংঘর্ষে নিহত ১, আহত ৩

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ
প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাকিল (২০) নামের এক জেলে নিহত হয়েছে। সস্থানীয়রা জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৫ টার সময় মেহেন্দিগঞ্জ জঙ্গালিয়া ইউনিয়নের কালাবদর নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ১ জেলে নিহত এবং ৩ জেলে আহত হয়েছেন। এসময় প্রতিপক্ষ জেলেদের হামলার আঘাতে মেহেন্দিগঞ্জের চর ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে শাকিল (২০) নদীতে পড়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে তার মরদেহ কালাবদর নদীতে ভেসে উঠেছে।সংবাদ পেয়ে নৌপুলিশের টীম ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে শাকিলের লাশ উদ্ধার করে। এ বিষয়ে নৌপুলিশের কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...