• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

রাজধানীতে অভিযান চালিয়ে রিভলবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
পল্লবী থেকে উদ্ধার করা হয় বিদেশি রিভলবারসহ মোট ৫৫ রাউন্ড গুলি। ছবি: সৌজন্যে

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ মোট ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

এতে বলা হয়, বুধবার (২৯ এপ্রিল) রাতে রিমান্ডে থাকা আসামি মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রাজিলীয় তৈরি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং চায়না রাইফেলের ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গত ২১ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী সড়কের রোজ গার্ডেন ভবনের সামনে গুলি ছোড়ে।

 

ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের তথ্যমতে, ‘শুটার বৃন্দা রনি’ নামে পরিচিত এই আসামির বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি মাদক মামলা রয়েছে। এছাড়া একটি দস্যুতা মামলা বর্তমানে তদন্তাধীন।

 

রিমান্ডে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পুনরায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এসব অস্ত্র ও গুলি।

 

গ্রেপ্তার আসামিকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...