• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

লেবুর কেজি ১৮০ টাকা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোহনগঞ্জে মাহে রমজানের প্রথম দিনে কাঁচাবাজার বেজায় চড়া। এদিন এখানে লেবু ১৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। কেউ কেউ হালি হিসেবে ১শ টাকা দরে বিক্রি করেছেন।

মোহনগঞ্জের স্টেশন রোডসংলগ্ন কাঁচাবাজার এবং কাচারি রোডসংলগ্ন মেছুয়া বাজার এলাকায় ওই অস্বাভাবিক বাড়তি দামে দোকানিরা পণ্য বিক্রি করেন।

এদিকে এসবের সঙ্গে পাল্লা দিয়ে ১২০ টাকা করে কাঁচামরিচ বিক্রি হয়েছে। অথচ ৩-৪ দিন ওই কাঁচামরিচ বিক্রি হয় ৬০ টাকায়। তাছাড়া শসা ৬০ টাকা, টমেটো ৬০ টাকা করে বিক্রি হয়েছে।

অপরদিকে গত সপ্তাহে বিক্রি হওয়া ৫৫ টাকা কেজি দরে দেশি ছোট রসুন এখন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ছানা বুট কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পৌর শহরের আল-মবিন রোডের বাসিন্দা মাহবুবুর রহমান এবং স্টেশন রোডের বাসিন্দা কামরুল ইসলাম রতন বলেন, বাজারে যার যার ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছে এবং আমরা ক্রেতারা হতাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...