• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার কেরাণীগঞ্জে ৭৬৯ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল ভূঞাপুরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে বিশ্বকাপের গানে রাসেল আলীর অবদানে গর্বিত ওয়ারফেজ সিসিটিভিতে নজরদারি, বিয়ের ৪৮ দিনের মাথায় নিজেকে শেষ করলেন নারী মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের

দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম ।
সভায় বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় কালে সভাপতি মহোদয় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়েন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি নগর পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ব্রিফিং এর পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম যেমন- মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সাথে সাথেই আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। এই সময় বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ পূজা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীনসহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...