পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১৯ নং রাঙ্গাবালী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদারের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সোমবার (আজ) সন্ধ্যায় ১৯ নং রাঙ্গাবালী ইউনিয়নের ১৯ নং গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কবির হাওলাদার। উঠান বৈঠকে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদার।
বৈঠকে বক্তারা বলেন, একটি সুন্দর, উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়েই আজকের এই আয়োজন। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের যেসব ন্যায্য দাবি ও প্রয়োজন উপেক্ষিত থেকে গেছে—যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—সেগুলো বাস্তবায়নে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব।
বক্তারা আরও বলেন, এসব লক্ষ্য অর্জনে ধানের শীষের কান্ডারী এবিএম মোশাররফ হাওলাদারের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদার তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে এই এলাকার যে উন্নয়ন হয়নি, যে সমস্যাগুলো রয়ে গেছে—রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান—এসব সমস্যার সমাধানে এখনই প্রয়োজন পরিবর্তন। আমরা চাই জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হোক, দুর্নীতি ও অনিয়মের অবসান হোক।”
তিনি আরও বলেন, “এখন সময় এসেছে সচেতন হওয়ার, নিজের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করার। উন্নয়ন, শান্তি এবং মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”
উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা প্রেরক,
মোঃ বাচ্চু
রাঙ্গাবালী, পটুয়াখালী।
এ রকম আরো সংবাদ...