• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ইসরায়েলের থেকে আরব দেশগুলো বেশি মিসাইল-ড্রোন ছুড়েছে ইরান

আন্তজার্তিক ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২৬

চলমান সংঘাতে ইসরায়েলের থেকে বেশি ‘মিসাইল ড্রোন’ আরব দেশগুলোতে ছুড়েছে ইরান। শনিবার (২১ মার্চ) সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করছে ইরান।
তবে এই পাল্টা হামলায় ইসরায়েলের চেয়ে আরব দেশগুলোতেই বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।
তাদের হিসাব অনুযায়ী ইরান এখন পর্যন্ত ৪ হাজার ৯১১টি মিসাইল ও ড্রোন ছুড়েছে। আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো টার্গেট করে ইরান ১ হাজার ১১৯টি মিসাইল এবং ৩ হাজার ৭৯২টি ড্রোন ছুড়ছে।
অপরদিকে শুধুমাত্র ইসরায়েলেই ছুড়েছে ৩০০ মিসাইল এবং ৫৫০টি ড্রোন।
যার অর্থ এখন পর্যন্ত ছোড়া প্রায় ৮৫ শতাংশ ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে উপসাগরীয় দেশগুলোতে। আর বাকি ১৫ শতাংশ ড্রোন-মিসাইল ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।
গত ২৮ ফেব্রুয়ারির হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...