• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যারাক থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ রয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার রাত্রিকালীন ডিউটি করার কথা বলে তিনি থানা ভবনের ব্যারাক থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

যোগাযোগ করা হলে বৃহস্পতিবার কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক প্রথম আলোকে বলেন, এসআই রাকিবুল হাসান মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে কলাবাগান থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে আটটার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর খোঁজ নেই। তাঁকে গরহাজির (অনুপস্থিত) হিসেবে দেখা হচ্ছে।

ওসি ফজলে আশিক আরও বলেন, তাঁর সঙ্গে মুঠোফোন ও চার্জার ছিল। পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসআই রাকিবুল হাসানের বিষয়ে দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তাঁর বাবা মাইজ উদ্দিন সরকার। রাকিবুল হাসানের স্ত্রী তাঁদের বাড়িতে থাকেন। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, রাকিবুলের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

ওসি ফজলে আশিক বলেন, পরিবারের সদস্যরাও এসআই রাকিবুলের কোনো খোঁজ জানেন না বলে জানিয়েছেন। এই ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

কলাবাগান থানা–পুলিশ জানিয়েছে, রাকিবুল কোথায় গেছেন, পরিবারের লোকজন তা বুঝতে পারছেন না। স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না বলে পরিবার জানিয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি হওয়ায় কাজের চাপ বেশি ছিল বা পারিবারিক কোনো কারণে রাকিবুল হতাশাগ্রস্ত ছিলেন বলে বলে মনে করা হচ্ছে।

ওসি ফজলে আশিক বলেন, রাকিবুল আগে আয়কর বিভাগে চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে তিনি সম্প্রতি পুলিশে যোগ দেন। এরপর তিনি পিবিআইতেও দায়িত্ব পালন করেন। এক মাস আগে তিনি কলাবাগান থানায় যোগ দেন। ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে সরকারি অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।

পুলিশ কর্মকর্তারা বলেন, ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই এসআই রাকিবুলের মুঠোফোন বন্ধ দেখাচ্ছে। এ অবস্থায় তাঁর অবস্থান জানা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...