• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ভারতে হাসপাতালের দেওয়াল ধসে ৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের উঁচু দেওয়াল ধসে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) রাজ্যের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, দেওয়াল ধসে এক শিশু ও চারজন হকার ছাড়াও কেরালা রাজ্যের আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।

উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দেওয়াল ধসের পর আহত এক নারীকে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর গত বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসে। শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।

এই বৃষ্টি প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং উপড়ে পড়েছে অনেক গাছপালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...