• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘টারজান পয়েন্ট’ এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন তারা। এসময় একাত্মতা প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন।

মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। এসময় শিক্ষার্থীরা গত রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...