• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা হাউজিং এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গোলাম রসুল (৫৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রসুলের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসুন্ধরা হাউজিং এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলার ছাদে কাজ করছিলেন গোলাম রসুল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে মারা যান তিনি। 

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছিল না। হেলমেট, সেফটি বেল্ট কিংবা নিরাপত্তা জাল ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল।

ভবনটির মালিক মো. রাসেল, মো. স্বপন ঢালি ও মো. সাকিব। এ বিষয়ে মালিক পক্ষের একজন স্বপন ঢালি বলেন, “বিষয়টি নিয়ে দুই পক্ষ থানায় বসেছি। মীমাংসার চেষ্টা চলছে। আমরা ঠিকাদারকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিলাম। তবে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা, সেটা ঠিকাদার বলতে পারবে।”

অন্যদিকে ভবনের ঠিকাদার মো. রাজিব বলেন, “সেফটির বিষয়টি আমরা ভবনের মালিককে আগেই জানিয়েছিলাম। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে হয়তো আজকের এই দুর্ঘটনা ঘটত না। নিহত চাচার জন্য খুব খারাপ লাগছে।” 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...