• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

‘২০০৯ সাল থেকেই ইরানে হামলার জন্য লবিং করছিলেন নেতানিয়াহু’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

সিআইএ-র সাবেক পরিচালক ও মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ২০০৯ সালের একটি কথোপকথন স্মরণ করেছেন।
সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে গেটস বলেন, ২০০৯ সালের জুলাই মাসে নেতানিয়াহু তাকে বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থা ভঙ্গুর এবং ‘প্রথম আক্রমণেই এটি ভেঙে পড়বে’।
গেটস সে সময় এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে নেতানিয়াহুকে বলেছিলেন, তিনি ‘পুরোপুরি ভুল’ করছেন এবং ‘ইরানিদের প্রতিরোধ ক্ষমতার’ অবমূল্যায়ন করছেন।
রবার্ট গেটস মনে করেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলার অভিজ্ঞতা থেকে নেতানিয়াহুর মনে এমন ধারণা তৈরি হয়েছিল। অতীতে ১৯৮১ সালে ইরাকের ওসিরক পারমাণবিক চুল্লি এবং ২০০৭ সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল। সেসব ঘটনায় দেশটিকে বড় কোনো প্রতিশোধের মুখে পড়তে হয়নি।
গেটস ইঙ্গিত দেন, এই ঘটনাগুলোর কারণেই ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে— সে বিষয়ে নেতানিয়াহুর মনে একটি ‘অবাস্তব ধারণা’ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...