• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৬ তলা বাড়ি ও ৪ ফ্ল্যাটের মালিক সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স সুপার ভাইসার বুলবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ঘুষ-দুর্নীতিতে সম্পদের পাহাড়: ডিএনসিসির সাবেক সুপারভাইজার বুলবুল আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার বুলবুল আহমেদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
অনুসন্ধানে জানা গেছে, চাকরিকালীন সময়ে লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন বুলবুল আহমেদ। অভিযোগ রয়েছে, তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর মাধ্যমে এখনও সেই প্রভাব বজায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় বুলবুল আহমেদের একটি বহুতল ভবন রয়েছে। এছাড়াও একই এলাকায় তার নামে আরও কয়েকটি ফ্ল্যাট ও সম্পদের তথ্য পাওয়া গেছে। তার দৃশ্যমান আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, দীর্ঘ কর্মজীবনে তিনি ভূমি ব্যবসাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন এবং প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদের পরিমাণ বাড়িয়েছেন।
প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকরা তার বাসায় গেলে পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেন। এ সময় ক্যামেরা বন্ধ রাখার অনুরোধও করা হয়।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বুলবুল আহমেদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...