• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

চুক্তির আশা দেখছেন ট্রাম্প, ইরানে হামলার পরিকল্পনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইরানে আজ মঙ্গলবারের (১৯ মে) বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। উপসাগরীয় দেশগুলোর ধারণা, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সম্ভব। বর্তমানে এই চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি সফল না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের হামলার জন্য মার্কিন সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সিএনএনের খবরে জানানো হয়, শনিবার (১৬ মে) মার্কিন জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এর পরদিনই তিনি তেহরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ইরানের ‘কিছুই অবশিষ্ট থাকবে না’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করেন তিনি।
এদিকে মার্কিন-ইরান আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সোমবার (১৮ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...