• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মালদ্বীপে গুহা থেকে নিখোঁজ ৪ ইতালিয় পর্যটকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মালদ্বীপের একটি প্রবাল দ্বীপের পানির নিচের গভীর গুহায় নিখোঁজ হওয়ার চার দিন পর চার ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে উদ্ধার অভিযান চলাকালে এক স্থানীয় সামরিক ডুবুরি নিহত হওয়ায় তল্লাশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।
মালদ্বীপ সরকার জানায়, গত সোমবার দেশটির পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ফিনল্যান্ড থেকে আসা তিনজন বিশেষজ্ঞ ডুবুরি গুহার সবচেয়ে গভীর অংশে মরদেহগুলো খুঁজে পান।
সরকারের মুখপাত্র আহমেদ শাম বলেন, ধারণা অনুযায়ী চারজনের মরদেহ গুহার ভেতরেই পাওয়া গেছে। তারা কেবল ভেতরেই ছিলেন না, বরং গুহার আরও গভীর অংশে ছিলেন, যা সবচেয়ে বড় ও জটিল অংশ। তিনি আরও জানান, চারজনকে প্রায় একসঙ্গেই পাওয়া গেছে। পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে দুইজনের মরদেহ একদিনে এবং বাকি দুইজনের মরদেহ আরেকদিনে উপরে তোলার চেষ্টা করা হবে।
এর আগে গুহার বাইরে থেকে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়, যিনি একজন ডাইভিং ইন্সট্রাক্টর ছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এই পাঁচজন ভাভু অ্যাটলের প্রায় ৫০ মিটার গভীর একটি পানির নিচের গুহা অনুসন্ধানে নামেন। কিন্তু মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের সর্বোচ্চ সীমা ৩০ মিটার।
গভীর সমুদ্র ও গুহা ডাইভিংয়ে অভিজ্ঞ ফিনল্যান্ডের তিন ডুবুরি গত রোববার উদ্ধার কাজে যোগ দেন। এর আগে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি পানির নিচে ‘ডিকম্প্রেশন সিকনেস’-এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যার পর অনুসন্ধান অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়।
এদিকে বৈরি আবহাওয়ার কারণে বারবার উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলগুলো যে গুহা ব্যবস্থায় পর্যটকরা নিখোঁজ হন, সেই প্রবেশপথ চিহ্নিত করার চেষ্টা করেছিল। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...