• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিশ্চিত হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে।

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ৪ মে হামের উপসর্গে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬। আর নিশ্চিত শনাক্ত ১২৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৪৬ হাজার ২১৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...